Bandel School: জল-জঙ্গল, সাপের ভয়…তার মধ্যেই চলছে স্কুল! ব্যান্ডেলে ভয়ঙ্কর পরিস্থিতি

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 20, 2026 | 11:33 AM

Bandel School Waterlogging: অভিভাবকদের অভিযোগ, বারো মাসই প্রায় জল থাকে স্কুল চত্বরে। বৃষ্টি হলে সেই জল আরও বেড়ে যায়। নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল। এই রাস্তার উপর দিয়ে অন্যান্য স্কুলের ছেলে-মেয়েদেরও জলে পেরিয়ে যেতে হয়। অভিযোগ, প্রাইমারির পাশে যে হাইস্কুল রয়েছে তাতেও একই ছবি।

চারিদিক বড় বড় আগাছার জঙ্গল। জমে রয়েছে জল। এমনই অস্বাস্থ্যকর পরিবেশে চলছে ব্যান্ডেল বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই প্রাইমারি স্কুলে বর্তমানে ২৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। স্কুলে ছাত্র ছাত্রীদের জল পেরিয়ে যেতে হচ্ছে ক্লাসরুম থেকে শৌচালয়ে। রয়েছে বিষধর সাপ থেকে কিট পতঙ্গের ভয়। জল পেরিয়ে স্কুলে আসতে পারে না সবাই। এই জল পেরিয়ে যাতায়াত করায় দেখা দিচ্ছে চর্মরোগ। শুধু তাই নয়, স্কুলের রান্নাঘরেও জমে রয়েছে জল। তাই স্কুলের ক্লাসরুমেই হচ্ছে মিড ডে মিলের রান্না। অভিভাবকদের অভিযোগ, বারো মাসই প্রায় জল থাকে স্কুল চত্বরে। বৃষ্টি হলে সেই জল আরও বেড়ে যায়। নিকাশি ব্যবস্থা একেবারেই বেহাল। এই রাস্তার উপর দিয়ে অন্যান্য স্কুলের ছেলে-মেয়েদেরও জলে পেরিয়ে যেতে হয়। অভিযোগ, প্রাইমারির পাশে যে হাইস্কুল রয়েছে তাতেও একই ছবি। বিধায়ক বলেন,”স্কুল ইন্সপেক্টরদের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। এখানে ডেঙ্গু হতে পারে। কোনও বাচ্চার যদি কোনও ক্ষতি হয়ে যায় আমরা সেটা কীভাবে পূরণ করব? প্রধান শিক্ষিকা সীমা বন্দ্যোপাধ্যায় বলেন,”এই পরিবেশে স্কুল চলছে তাই পড়ুয়া কমছে।অনেক অভিভাবক স্কুলে ভর্তি করেও পরিবেশ দেখে অন্য স্কুলে নিয়ে চলে যাচ্ছেন।”

Follow Us
Loading...
Unable to load recommendations.