‘আমার একদম দুঃখ নেই’, এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্তের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি। পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি বলেন, “ঠিক হয়েছে। ভালো হয়েছে। আমি এখন বলছি, ওর মৃতদেহ আনার কেউ নেই। দেখার কেউ নেই। পুলিশ যা করার করুক। ও যা কর্ম করেছে, তাতেই মৃত্যু হয়েছে। খুব ভালোই হয়েছে। আর দেখে কী করব। ও যদি সুখে শান্তিতে মরত, তাহলে দেখতাম।” ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি জানিয়ে বলেন, “বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।”
পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে বারুইপুরকাণ্ডে অন্যতম এক অভিযুক্তের। ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালিয়েছিল ওই অভিযুক্ত। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তার। ছেলের মৃত্যুর খবর পুলিশের কাছ থেকে পেয়েছেন মৃত অভিযুক্তের মা। ছেলের মৃত্যুতে দুঃখিত নন তিনি। স্পষ্ট জানালেন, ছেলের মৃতদেহ আনতেও হাসপাতালে যাবেন না তিনি।
পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে ছেলের মৃত্যু হয়েছে জানতে পেরে তিনি বলেন, “ঠিক হয়েছে। ভালো হয়েছে। আমি এখন বলছি, ওর মৃতদেহ আনার কেউ নেই। দেখার কেউ নেই। পুলিশ যা করার করুক। ও যা কর্ম করেছে, তাতেই মৃত্যু হয়েছে। খুব ভালোই হয়েছে। আর দেখে কী করব। ও যদি সুখে শান্তিতে মরত, তাহলে দেখতাম।” ছেলের মৃত্যুতে তিনি কষ্ট পাননি জানিয়ে বলেন, “বাচ্চা মেয়েটি যেমন কষ্ট পেয়ে মরেছে। ও তেমন মরেছে। আমার একদম দুঃখ নেই।”
Follow Us
Loading...
Unable to load recommendations.