Baruipur: রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! খানাখন্দে ভরা রাস্তা! এ কী হাল তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভায়?

Aug 10, 2026 | 10:32 PM

Baruipur Road Condition: জানা গিয়েছে বারুইপুর পুরসভাতে ১৭টি ওয়ার্ড রয়েছে। তবে, অভিযোগ, পালাবদলের পর থেকে ওই পুরসভায় যাচ্ছিলেন না তৃণমূল কাউন্সিলররা। শুধু কাউন্সিলর নয়, খোদ পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাসকেও পুরসভায় দেখা যায় না বলে অভিযোগ উঠছে বারবার। যদিও, সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এদিকে এই চাপানোউতোরের মধ্যেই পুরসভার বেহাল অবস্থার জন্য মানুষের ভোগান্তি বেড়েই চলেছে।

বেপাত্তা কাউন্সিলররা। তৃণমূল পরিচালিত বারুইপুর পুরসভায় ‘শিকেয়’ পরিষেবা। বিভিন্ন ওয়ার্ডে যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা। সমস্যায় পড়েছেন যাত্রীরা। জানা গিয়েছে বারুইপুর পুরসভাতে ১৭টি ওয়ার্ড রয়েছে। তবে, অভিযোগ, পালাবদলের পর থেকে ওই পুরসভায় যাচ্ছিলেন না তৃণমূল কাউন্সিলররা। শুধু কাউন্সিলর নয়, খোদ পুরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী ও ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাসকেও পুরসভায় দেখা যায় না বলে অভিযোগ উঠছে বারবার। যদিও, সেই অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এদিকে এই চাপানোউতোরের মধ্যেই পুরসভার বেহাল অবস্থার জন্য মানুষের ভোগান্তি বেড়েই চলেছে। একদিকে যত্রতত্র ময়লা আবর্জনা পড়ে থাকছে বিভিন্ন ওয়ার্ডে। সেইসঙ্গে নিকাশি নালার বেহাল অবস্থা। নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ। বৃষ্টি হলেই বিভিন্ন ওয়ার্ডের জল দাঁড়িয়ে যায় রাস্তায়। ওয়ার্ডের রাস্তাগুলো খানাখন্দে,গর্তে ভরে গিয়েছে।

Follow Us
Loading...
Unable to load recommendations.