শুভেন্দুর PA খুনে ঝাড়খণ্ডের গাড়ি ব্যবহার

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 10, 2026 | 6:02 PM

ফাস্ট ট্র্যাক নয়, নগদও নয়, UPI এর মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা পেমেন্ট করেছিল দুষ্কৃতীরা। ঝাড়খণ্ডের গাড়ি বাংলার নম্বর প্লেট লাগিয়ে খুনের কাজে ব্যবহৃত হয়েছিল। বালি টোল প্লাজা পেরিয়ে মধ্যমগ্রাম গিয়েছিল গাড়িটি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই UPI পেমেন্ট কে করেছিলেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী? এই সূত্র ধরেই তদন্তকারীরা এগোচ্ছেন।

কলকাতা: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে বড় ক্লু পুলিশের হাতে। সূত্রের খবর, খুনে ব্যবহৃত গাড়ি এসেছিল ঝাড়খণ্ড থেকে। ফাস্ট ট্র্যাক নয়, নগদও নয়, UPI এর মাধ্যমে বালি টোল প্লাজায় টাকা পেমেন্ট করেছিল দুষ্কৃতীরা। ঝাড়খণ্ডের গাড়ি বাংলার নম্বর প্লেট লাগিয়ে খুনের কাজে ব্যবহৃত হয়েছিল। বালি টোল প্লাজা পেরিয়ে মধ্যমগ্রাম গিয়েছিল গাড়িটি। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, এই UPI পেমেন্ট কে করেছিলেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী? এই সূত্র ধরেই তদন্তকারীরা এগোচ্ছেন।

Follow Us