AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bongaon BJP Campaign Chaos: প্রচারে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান

Bongaon BJP Campaign Chaos: প্রচারে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী, উঠল গো-ব্যাক স্লোগান

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Apr 17, 2026 | 11:49 PM

Share

WB Assembly ELection 2026: বনগাঁ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। একইসঙ্গে বিধায়কের কাছে জানতে চায় গত পাঁচ বছর তিনি ওই এলাকায় আসেননি কেন?

প্রচারে গিয়ে ফের বাধার মুখে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কির্তনীয়া। বনগাঁ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড প্রচারে গিয়েছিলেন। অভিযোগ, ১৩ নম্বর ওয়ার্ডের মহিলারা তাঁকে গো ব্যাক স্লোগান দিতে থাকে। একইসঙ্গে বিধায়কের কাছে জানতে চায় গত পাঁচ বছর তিনি ওই এলাকায় আসেননি কেন? বিজেপির প্রচার মিছিলের উল্টো দিক থেকে মহিলারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও বচসা। পরবর্তীতে পুলিশের তৎপরতায় অশোক কির্তনীয়ার প্রচার মিছিল ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে । অশোক কির্তনীয়ার দাবি, তৃণমূলের গুন্ডারা ১৩ নম্বর ওয়ার্ডের প্রচারে বাধা সৃষ্টি করেছে।

Published on: Apr 17, 2026 11:44 PM
Follow Us