চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়

|

Apr 02, 2026 | 7:39 PM

West Bengal Assembly Election 2026: গরম পড়ে গিয়েছে, তার মধ্যেই চলছে নির্বাচনী প্রচার। তাই সেদ্ধ খেয়েই মাঠে-ময়দানে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লড়ছেন এইবার। ভোট প্রচারে সকালে নিজের হাতে চা এবং দুপুরে এক মুঠো ভাত, আলু, পেঁপে সেদ্ধ, ডিম সেদ্ধ ও তেল মেখে ভূরিভোজ সারেন রূপা গঙ্গোপাধ্যায়।

গরম পড়ে গিয়েছে, তার মধ্যেই চলছে নির্বাচনী প্রচার। তাই সেদ্ধ খেয়েই মাঠে-ময়দানে বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লড়ছেন এইবার। ভোট প্রচারে সকালে নিজের হাতে চা এবং দুপুরে এক মুঠো ভাত, আলু, পেঁপে সেদ্ধ, ডিম সেদ্ধ ও তেল মেখে ভূরিভোজ সারেন রূপা গঙ্গোপাধ্যায়। শুধু ভোট বলে নয়, এমনি সময়েও এটাই তাঁর ডায়েট থাকে। তবে মাছ, মাংসও খান। ভালবাসেন রুই মাছ খেতে। বিজেপি ক্ষমতায় আসলে মাছ-মাংস বন্ধ করে দেওয়া হবে, এই প্রশ্নের উত্তরে বললেন, “চিংড়ি মাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে দেব।”

Follow Us