Basirhat BJP News: TMC জমানায় ‘আক্রান্ত’, পালাবাদলের পর বাড়ি ফিরল বিজেপি পরিবার

Jul 02, 2026 | 11:47 PM

West Bengal post-poll violence: ২০২১ সালে বিধানসভা ভোটের পরে এই পিফা পঞ্চায়েতের বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এই পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের বিজেপির একনিষ্ঠ কর্মী নাজমুল সর্দারের উপরও অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ঘর ভাঙচুর থেকে লুটপাট করা হয় ও প্রাণে মেরে ফেলার হমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

২০২১-এর ভোট পরবর্তী পরবর্তী হিংসার শিকার হয়েছিলেন। এমনই অভিযোগ তুলে ঘরছাড়া হয়েছিল সংখ্যালঘু বিজেপি পরিবার। পাঁচ বছর পর পালাবদলের বাংলায় অবশেষে সেই পরিবার বাড়ি ফিরল। বসিরহাট দক্ষিণ বিধানসভার পিফা পঞ্চায়েতের ১২৪ নাম্বার বুথের ঘটনা। ২০২১ সালে বিধানসভা ভোটের পরে এই পিফা পঞ্চায়েতের বিভিন্ন বিজেপি কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। এই পঞ্চায়েতের ১২৪ নম্বর বুথের বিজেপির একনিষ্ঠ কর্মী নাজমুল সর্দারের উপরও অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। বাড়ি ঘর ভাঙচুর থেকে লুটপাট করা হয় ও প্রাণে মেরে ফেলার হমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবশেষে নিজের প্রাণ বাঁচাতে এবং পরিবারকে বাঁচাতে বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন নাজমুল সর্দার।

Follow Us