দিলীপ ঘোষ উঠতেই ভেঙে পড়ল মঞ্চ! তারপর কী হল দেখুন

|

Feb 08, 2026 | 2:22 PM

Dilip Ghosh: বিজেপি নেতা দিলীপ ঘোষের সভায় বিপত্তি।  গোসাবায় জেটি ঘাটের পাশে বিজয় সংকল্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দিলীপ ঘোষ। মঞ্চে উঠতেই কর্মীদের চাপে সেই মঞ্চ ভেঙে পড়ে।

বিজেপি নেতা দিলীপ ঘোষের সভায় বিপত্তি। দিলীপ ঘোষ মঞ্চে উঠতেই কর্মীদের চাপে ভেঙে পড়ল সভামঞ্চ। তড়িঘড়ি মঞ্চ ছাড়েন দিলীপ ঘোষ। গোসাবায় জেটি ঘাটের পাশে বিজেপির সভায় এ দিন বিপত্তি ঘটে।  বিজয় সংকল্প অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন দিলীপ ঘোষ। মঞ্চে উঠতেই কর্মীদের চাপে সেই মঞ্চ ভেঙে পড়ে। তবে ঘটনায় কেউ আহত হননি। অন্যদিকে, ভাঙা মঞ্চে দাঁড়িয়েই সভা করেন, ভাষণ দেন দিলীপ ঘোষ।