Bomb Blast: ঝোপঝাড় পরিষ্কারের সময়ই বিকট শব্দ…চাকদহে ভয়াবহ ঘটনা
Chakdah bomb blast: চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বিস্ফোরণ। জানা গিয়েছে, বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করার জন্য শ্রমিকদের ডেকে পাঠিয়েছিলেন। পরিষ্কার করার সময়ই ভয়াবহ ঘটনা ঘটে। বীভৎস আওয়াজে ফাটে বোমা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই শ্রমিক।
চাকদহের দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বিস্ফোরণ। জানা গিয়েছে, বাড়ির ঝোপঝাড় পরিষ্কার করার জন্য শ্রমিকদের ডেকে পাঠিয়েছিলেন। পরিষ্কার করার সময়ই ভয়াবহ ঘটনা ঘটে। বীভৎস আওয়াজে ফাটে বোমা। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন দুই শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বিস্ফোরণে একজনের মুখ ক্ষতবিক্ষত হয়েছে। অপরজনের দুই হাত গুরুতর জখম হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
Follow Us
Loading...
Unable to load recommendations.
