কলকাতায় রাস্তার ধারে বোমা পড়ে, বিস্ফোরক মন্তব্য সজল ঘোষের!
মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এই এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করে বেড়ায়। তারাই এই বোমা ফেলেছে। তারা আগেও এলাকায় বোমা ফেলেছে। অশান্তি সৃষ্টি করার জন্য। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে। বোমা যদি ফেটে বিস্ফোরণ হত তাহলে পরস্পর ঘন জনবসতি এলাকায় বড় দুর্ঘটনা ঘটে যেত। ইতিমধ্যে বম্ব স্কোয়াড এসে বোমা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্তে সরশুনা থানার পুলিশ।
ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার। বেহালা সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে পরে দীর্ঘক্ষণ ধরে পরে রইলো বোমা। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক ও গিরি নামে দুই ব্যক্তি এই এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ করে বেড়ায়। তারাই এই বোমা ফেলেছে। তারা আগেও এলাকায় বোমা ফেলেছে। অশান্তি সৃষ্টি করার জন্য। এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কে। বোমা যদি ফেটে বিস্ফোরণ হত তাহলে পরস্পর ঘন জনবসতি এলাকায় বড় দুর্ঘটনা ঘটে যেত। ইতিমধ্যে বম্ব স্কোয়াড এসে বোমা উদ্ধার করেছে। গোটা ঘটনার তদন্তে সরশুনা থানার পুলিশ।