নিরাপত্তা নিয়েই প্রশ্ন জুডিশিয়াল অফিসারদের একাংশের!
ডিজি সুপ্রতীক সরকার বলেন, “সমস্ত জায়গায় তল্লাশির পরে কোথাও কিছু সন্দেহভাজন মেলেনি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি। বিচারব্যবস্থা, বিচারপতি, বিচারপ্রার্থী-তাঁদের নিরাপত্তা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা সেইভাবেই বিষয়টা দেখছি। আতঙ্কের কোনও কারণ নেই। এই মেইলটি ভুয়ো ছিল। মেইল কে কী কারণে করেছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”
কলকাতা: বিচারকরা এসআইআর-এর কাজ শুরু করার পরই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলার আদালতে বোমাতঙ্ক। বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মেইল করা হয়েছে। গোটা বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেন সিইও মনোজ আগরওয়াল। তাঁর বক্তব্য, বিচারকরা এসআইআর-এর কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশে, বিচারকদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য পুলিশের ডিজি-র। পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার বার্তা সিইও-র। রাজ্য পুলিশের ডিজি সুপ্রতীক সরকার বলেন, “সমস্ত জায়গায় তল্লাশির পরে কোথাও কিছু সন্দেহভাজন মেলেনি। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি। বিচারব্যবস্থা, বিচারপতি, বিচারপ্রার্থী-তাঁদের নিরাপত্তা দেওয়া আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, আমরা সেইভাবেই বিষয়টা দেখছি। আতঙ্কের কোনও কারণ নেই। এই মেইলটি ভুয়ো ছিল। মেইল কে কী কারণে করেছিল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।”