Sundarbans voters Mood: পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কী চাইছে সুন্দরবনের মানুষ?

| Edited By: জয়দীপ দাস

Apr 08, 2026 | 9:18 PM

Sundarban: প্রাকৃতিক দুর্যোগ যাদের নিত্যসঙ্গী, সেই সুন্দরবনবাসীর কাছে রাজনীতির পাটিগণিতের চেয়েও বড় জীবিকার লড়াই। জোয়ার-ভাটার খেলায় এবার শেষ হাসি কে হাসবে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কী বলছে সুন্দরবনের মানুষ? কী বলছেন এলাকার লোকজন?

একুশের বিধানসভা ভোটের পর আরও এক হাইভোল্টেজ নির্বাচনের মুখে দাঁড়িয়ে সুন্দরবনের ম্যানগ্রোভে ঘেরা জনপদ। একদিকে শাসক শিবিরের ‘লক্ষ্মীর ভাণ্ডারের’ মতোজনমুখী প্রকল্পকে হাতিয়ার করে প্রত্যাবর্তনের ডাক। অন্যদিকে, স্থায়ী নদীবাঁধের অভাব, কর্মসংস্থানের অভাবে ভিনরাজ্যে পাড়ি, বিভিন্ন দুর্নীতির অভিযোগে পরিবর্তনের প্রত্যাশা বিরোধীদের। প্রাকৃতিক দুর্যোগ যাদের নিত্যসঙ্গী, সেই সুন্দরবনবাসীর কাছে রাজনীতির পাটিগণিতের চেয়েও বড় জীবিকার লড়াই। জোয়ার-ভাটার খেলায় এবার শেষ হাসি কে হাসবে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন? কী বলছে সুন্দরবনের মানুষ?

Follow Us