Trinamool Congress: হুগলিতে ১৮ বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০টিতেই বদল

| Edited By: জয়দীপ দাস

Mar 18, 2026 | 5:51 PM

TMC: উত্তরপাড়ায় বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের বদলে টিকিট পেয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, চুঁচুড়ায় দলের তিনবারের দাপুটে বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে সেখানে ঘাসফুল ফোটানোর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের কাঁধে।

মঙ্গলবার কালীঘাট থেকে প্রকাশিত তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকায় হুগলি জেলায় যেন আক্ষরিক অর্থেই রাজনৈতিক ‘সাইক্লোন’ বয়ে গেল! বিজেপিকে সম্পূর্ণ কোণঠাসা করার লক্ষ্যে জেলার মোট ১৮টি বিধানসভা আসনের মধ্যে ১০টিতেই পুরনো বিধায়কদের সরিয়ে নতুনদের উপর ভরসা রেখেছে শাসকদল, যা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। এই ব্যাপক রদবদলে সবচেয়ে বড় চমক দেখা গিয়েছে উত্তরপাড়া এবং চুঁচুড়া কেন্দ্রে। উত্তরপাড়ায় বিদায়ী বিধায়ক কাঞ্চন মল্লিকের বদলে টিকিট পেয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, চুঁচুড়ায় দলের তিনবারের দাপুটে বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে সেখানে ঘাসফুল ফোটানোর গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছে দলের তরুণ মুখ দেবাংশু ভট্টাচার্যের কাঁধে।

Follow Us