CM Mamata Banerjee: চাপ বাড়ছে কমিশনের, ফের ধরনায় মমতা
Mamata Banerjee: অনেক বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৬ মার্চ দুপুর ২টো থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তৃণমূল সুপ্রিমো। ৪ নভেম্বরের পর ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ কথা, “ভয় বা আতঙ্কের আবহ কেউ যদি তৈরি করে থাকে সেটা শুধুমাত্র বিজেপি।”
কলকাতা: এসআইআরের নামে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগ শুরু থেকেই করে আসছে তৃণমূল কংগ্রেস। চূড়ান্ত তালিকা সামনে আসতেই তুঙ্গে চাপানউতোর। এবার অনেক বৈধ নাম বাদ দেওয়ার অভিযোগে ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ৬ মার্চ দুপুর ২টো থেকে মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তৃণমূল সুপ্রিমো। ৪ নভেম্বরের পর ফের পথে নামছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর সাফ কথা, “ভয় বা আতঙ্কের আবহ কেউ যদি তৈরি করে থাকে সেটা শুধুমাত্র বিজেপি।”
Published on: Mar 02, 2026 09:53 PM