Mamata Banerjee Campaign: ‘…তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে’, মঞ্চ ছাড়লেন ক্ষুব্ধ মমতা
মমতা বলেন, "কেন এটা করবে? নির্বাচনের কিছু নিয়ম আছে। ওরাও যেদিন মিটিং করবে সেদিন তোমরা পাল্টা লাগিয়ে দেবে। তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি। এই ভাবে মিটিং করা সম্ভব নয়।"
চক্রবেড়িয়ায় সভা শেষ না করেই মঞ্চ থেকে নেমে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাঁর একটি সভা ছিল। সেই সভা শেষ না করে নেমে গেলেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি মাইক বাজাচ্ছে। মমতা বলেন, “কেন এটা করবে? নির্বাচনের কিছু নিয়ম আছে। ওরাও যেদিন মিটিং করবে সেদিন তোমরা পাল্টা লাগিয়ে দেবে। তখন পুলিশ খুলতে এলে মেরে ধরে এফআইআর করবে। এটা পার্সিয়ালিটি। এই ভাবে মিটিং করা সম্ভব নয়।”
Follow Us