Suvendu Adhikari: ‘আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন’, হুমায়ুন মন্তব্য প্রসঙ্গে কড়া বার্তা শুভেন্দুর
Suvendu Adhikari attacks Humayun: হুমায়ুন কবীরের 'বিতর্কিত' মন্তব্যের প্রসঙ্গেই এদিন বিধানসভায় হুমায়ুনকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। প্রথমে বিধানসভায় হুমায়ুন কবীরের ২৬ তারিখের কাশীপুরের রেজিনগরের বলা বক্তব্য ও ২৮ তারিখে শক্তিপুরের দুয়ারাঘাটের কর্মসূচির বক্তব্য পাঠ করে শোনান মুখ্যমন্ত্রী। তারপর কী বললেন?
বিধানসভায় দাঁড়িয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, এবার সবক শেখানোর সময় এসেছে। হুমায়ুন কবীরের ‘বিতর্কিত’ মন্তব্যের প্রসঙ্গেই এদিন বিধানসভায় হুমায়ুনকে সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। প্রথমে বিধানসভায় হুমায়ুন কবীরের ২৬ তারিখের কাশীপুরের রেজিনগরের বলা বক্তব্য ও ২৮ তারিখে শক্তিপুরের দুয়ারাঘাটের কর্মসূচির বক্তব্য পাঠ করে শোনান মুখ্যমন্ত্রী। তারপর বলেন, “এই দুটো ঘটনার পর মনে হয়েছে, এনাফ ইজ় এনাফ। সময় এসেছে এই ধরনের লোককে শিক্ষা দেওয়ার। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য়মন্ত্রী নন। আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন, যা খুশি করেছেন।”
Follow Us