Suvendu Adhikari: ‘খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না’, কার উদ্দেশে বললেন শুভেন্দু?
Suvendu Attacks Abhishek: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এক্সরে, ইউএসজি মেশিন বাইরে নিয়ে গিয়েছে। মেডিক্যাল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। এত খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না। কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবাইকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত হয়েছে।” অভিষেককে চিটিংবাজ বলেও কটাক্ষ করেন।
সেবাশ্রয় নিয়ে কী কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার, আজ সেই বিষয়ে এদিন বিধানসভায় বিবৃতি দেন শুভেন্দু অধিকারী। তার আগে সেবাশ্রয় নিয়ে ওঠা অভিযোগগুলি একের পর এক তুলে ধরেন বিধানসভায়। বলেন, “ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। বিষ্ণুপুরে একাধিক অভিযোগ হয়েছে।” এরপরই অভিষেককে নাম না করে ‘চিটিংবাজ’ বলে কটাক্ষ করেন। বলেন, “এক্সরে, ইউএসজি মেশিন বাইরে নিয়ে গিয়েছে। মেডিক্যাল কলেজের ডাক্তারদের বাইরে নিয়ে গিয়েছে। এত খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না। কেউ বাঁচাতে পারবে না। আগে তো সবাইকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত হয়েছে।”
Follow Us
