শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 04, 2026 | 12:59 AM

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে কথা ছিল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হবে। পরে ঠিক হয়, বঙ্গভবনে বৈঠক হবে। কিন্তু, বাংলায় গুরুত্বপূর্ণ কাজের জন্য গত ২৮ জুলাই দিল্লি যেতে পারেননি শুভেন্দু। অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে এসে চূড়ান্ত হল, বঙ্গভবনে মঙ্গলবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন, নাকি সংখ্যাটা তার চেয়ে বেশি হবে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। এনসিপিআই সাংসদরা এর আগে এনডিএ-র বৈঠকে ডাক পেয়েছেন। কিন্তু, তাঁদের লোকসভায় এনসিপিআই সাংসদদের স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার ওম বিড়লা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কী হবে এনসিপিআই-র ভবিষ্যৎ? মঙ্গলবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে।

এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংসদে বাদল অধিবেশনের শুরুতেই এই বৈঠক হওয়ার কথা ছিল। প্রথমে কথা ছিল, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বৈঠক হবে। পরে ঠিক হয়, বঙ্গভবনে বৈঠক হবে। কিন্তু, বাংলায় গুরুত্বপূর্ণ কাজের জন্য গত ২৮ জুলাই দিল্লি যেতে পারেননি শুভেন্দু। অবশেষে বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে এসে চূড়ান্ত হল, বঙ্গভবনে মঙ্গলবার এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই সাংসদদের বৈঠকে ২০ জন সাংসদ থাকবেন, নাকি সংখ্যাটা তার চেয়ে বেশি হবে, তা নিয়ে চাপানউতোর শুরু হয়েছে।

এনসিপিআই সাংসদরা এর আগে এনডিএ-র বৈঠকে ডাক পেয়েছেন। কিন্তু, তাঁদের লোকসভায় এনসিপিআই সাংসদদের স্বীকৃতি দেওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি স্পিকার ওম বিড়লা। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কী হবে এনসিপিআই-র ভবিষ্যৎ? মঙ্গলবারের বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে।

Follow Us
Loading...
Unable to load recommendations.