CPM Book Stall: ছটের দিনে শিলিগুড়িতে ‘বাড়ি বাড়ি বই নিয়ে চলো’ অভিযানে সিপিএম
CPM Book Campaign in Siliguri: অশোক ভট্টাচার্য বলেন, "বিজেপির বুক স্টল নিয়ে আমাদের আপত্তি নেই। বই শিক্ষা বাড়ায়। আমাদের বই আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি। কিন্তু বিজেপি হয় বই পড়া বন্ধ করে দিতে চাইছে বা এমন কিছু বই নিয়ে আসছে যা অর্থহীন। ওদের বই শিক্ষা বাড়ায় কি না তা মানুষ বলবে। দলের কর্মসূচিতে বই বিক্রি করে ভাল সাড়া পাচ্ছি।"
ছটের দিনে শিলিগুড়িতে ‘বাড়ি বাড়ি বই নিয়ে চলো’ অভিযানে সিপিএম। অন্যদিকে আজ বিকেলেই ছট ঘাটে স্টল দেবে বিজেপিও। তার আগে আজ সকালে কুড়ি নাম্বার ওয়ার্ডে বই হাতে রাস্তায় নামেন প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য। বই নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করেন তিনি। অশোক ভট্টাচার্য বলেন, “বিজেপির বুক স্টল নিয়ে আমাদের আপত্তি নেই। বই শিক্ষা বাড়ায়। আমাদের বই আমরা মানুষের কাছে তুলে দিচ্ছি। কিন্তু বিজেপি হয় বই পড়া বন্ধ করে দিতে চাইছে বা এমন কিছু বই নিয়ে আসছে যা অর্থহীন। ওদের বই শিক্ষা বাড়ায় কি না তা মানুষ বলবে। দলের কর্মসূচিতে বই বিক্রি করে ভাল সাড়া পাচ্ছি।”
Follow Us
Loading...
Unable to load recommendations.
