Cyclone Akvan: আকভান নিয়ে এল ভয়ঙ্কর দুর্যোগ, কোথায়, কত বৃষ্টি? জানুন
Weather Update: তীব্র নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করল আকভান। এর জেরে ওড়িশার উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝড়। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ওড়িশায়।
তীব্র নয়, সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করল আকভান। এর জেরে ওড়িশার উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আজ দিনভর। ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে, বইছে ঝড়। ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা ওড়িশায়। গোপালপুরে এখনও পর্যন্ত ১৬৬ মিমি এবং পুরীতে ৭৩ মিমি বৃষ্টি হয়েছে। পুরীতে আজও বন্ধ সমুদ্রসৈকত। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলিতে এই মুহূর্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আজ দিনভর দুর্যোগ চলবে। সময় যত এগোবে, ততই বৃষ্টি বাড়বে। প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার আশঙ্কা শহরের একাধিক জায়গা।
Follow Us
Loading...
Unable to load recommendations.
