CJP Protest: দিল্লির আন্দোলনকারীদের উপরে কেন ছোড়া হয়েছিল ছররা গুলি? উঠে এল বিস্ফোরক তথ্য

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 30, 2026 | 12:03 AM

CRPF on pellet gun fire: অন্তর্তদন্তের পর সিআরপিএফ-এর দাবি, যাবতীয় নিয়ম বা SOP অনুসরণ করেই পেলেট গানের ছররা ছোড়া হয়েছিল। তাদের বক্তব্য, ২০ জুলাই দিল্লির কনট প্লেসে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের উদ্দেশ্যে প্রথমে লাউড স্পিকারে আবেদন করা হয়। সেই আবেদন না শোনায়, টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়া হয়।

দিল্লির আন্দোলনে ছাত্রদের লক্ষ্য করে ছোড়া পেলেট বা ছররা গুলি নিয়ে উঠে এল বিস্ফোরক তথ্য। অন্তর্তদন্তের পর সিআরপিএফ-এর দাবি, যাবতীয় নিয়ম বা SOP অনুসরণ করেই পেলেট গানের ছররা ছোড়া হয়েছিল। তাদের বক্তব্য, ২০ জুলাই দিল্লির কনট প্লেসে বিক্ষোভের সময় প্রতিবাদকারীদের উদ্দেশ্যে প্রথমে লাউড স্পিকারে আবেদন করা হয়। সেই আবেদন না শোনায়, টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস ছোড়া হয়। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এই তিন পদক্ষেপ ব্যর্থ হওয়ার পর দিল্লি পুলিশের এক ডিসিপি-র নির্দেশে ছররা গুলি ফায়ার করেন র‌্যাফ (RAF)-এর ডেপুটি কমান্ডার র‍্যাঙ্কের এক জওয়ান।

Follow Us
Loading...
Unable to load recommendations.