৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভায় ডেঙ্গি আক্রান্ত হল চার বছরের শিশু। চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের খবর পেয়ে নড়েচড়ে বসল পৌর প্রশাসন। বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু করা হয়েছে। এছাড়াও মশা নিধন তেল স্প্রে করা কাজ চলছে জোরকদমে। আক্রান্ত শিশু ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন। পৌরসভায় ডেঙ্গি আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। পৌরসভার সাফাই পরিষেবার বেহাল অবস্থা নিয়ে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম।
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভায় ডেঙ্গি আক্রান্ত হল চার বছরের শিশু। চন্দ্রকোনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের খবর পেয়ে নড়েচড়ে বসল পৌর প্রশাসন। বাড়ি বাড়ি প্রচার চালানো শুরু করা হয়েছে। এছাড়াও মশা নিধন তেল স্প্রে করা কাজ চলছে জোরকদমে। আক্রান্ত শিশু ঘাটাল হাসপাতালে চিকিৎসাধীন।
পৌরসভায় ডেঙ্গি আক্রান্তের খবর ছড়িয়ে পড়তেই পৌরবাসীর মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। পৌরসভার সাফাই পরিষেবার বেহাল অবস্থা নিয়ে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে সিপিএম।
Follow Us
Loading...
Unable to load recommendations.
