Dilip Ghosh: ‘ইকো পার্কের মালিক আমরাই, ছিলাম, এখনও আছি’, জানালেন দিলীপ
Dilip Ghosh Exclusive Interview: দিলীপ ঘোষ বলেন, "অনেকদিন ধরে যাতায়াত। সবাই আসেন। সবার সঙ্গে এখানে একটা পারিবারিক পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। ইকো পার্কের মালিক আমরাই। আগেও ছিলাম, এখনও আছি। এখানকার আম, জাম, জামরুল, খেঁজুর যা থাকে বাগানে, সব আমরাই খাই।"
ইকো পার্কে নিয়মিত প্রাতঃভ্রমণ করেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। ইকো পার্কে প্রতিটা কোণ তাঁর চেনা। প্রতিটি গাছের খবর রাখেন তিনি। আজও মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন। ইকো পার্ক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “অনেকদিন ধরে যাতায়াত। সবাই আসেন। সবার সঙ্গে এখানে একটা পারিবারিক পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। ইকো পার্কের মালিক আমরাই। আগেও ছিলাম, এখনও আছি। এখানকার আম, জাম, জামরুল, খেঁজুর যা থাকে বাগানে, সব আমরাই খাই।” টিভি নাইন বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অবৈধ নির্মাণে বুলডোজার থেকে নিয়োগ…একাধিক বিষয়ে কথা বলেছেন।
Follow Us
Latest Videos
