Utsav Mukherjee : ২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
Utsav Mukherjee Missing : ২৪ ঘণ্টা পার। এখনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। গতকাল ব্যাঙ্কে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর খোঁজ মেলেনি। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের। উৎসবের স্ত্রী মৌপিয়া জানান, ফোনে ওটিপি আসার কথা ছিল বলে বাড়িতে নিজের ফোনটা রেখে গিয়েছিলেন তিনি। বাবার একটি পুরনো ফোন সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলেন। মৌপিয়ার কথায়, বাড়ি থেকে দুপুরে বেরনোর কিছুক্ষণ পর ফোনটি সুইচ অফ পান।
২৪ ঘণ্টা পার। এখনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। গতকাল ব্যাঙ্কে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর খোঁজ মেলেনি। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের। জানা গিয়েছে, কিছুদিন আগে উৎসবের বাবা মারা গিয়েছেন। তাঁরা বর্তমানে আনন্দপুর এলাকায় থাকলেও উত্তর ২৪ পরগনার নিমতা এলাকায় তাঁদের একটি বাড়ি ছিল। সেই এলাকার একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে টাকা তোলার জন্য এদিন বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব। উৎসবের স্ত্রী মৌপিয়া জানান, ফোনে ওটিপি আসার কথা ছিল বলে বাড়িতে নিজের ফোনটা রেখে গিয়েছিলেন তিনি। বাবার একটি পুরনো ফোন সঙ্গে করে নিয়ে বেরিয়েছিলেন। মৌপিয়ার কথায়, বাড়ি থেকে দুপুরে বেরনোর কিছুক্ষণ পর ফোনটি সুইচ অফ পান।
Follow Us
Latest Videos
Mamata Banerjee EXCLUSIVE: TV9 বাংলায় মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়
ভোটের আগে বিজেপি নেতাকে 'হুমকি', বিপাকে TMC নেতা শেখ সুফিয়ান?
কলেজ অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার করা হল কেন? ক্ষুব্ধ বিচারপতি
মমতার প্রস্তাবক মিরাজ শাহের বাড়িতে IT হানা, কী খুঁজছে তদন্তকারীরা?
