লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 05, 2026 | 5:46 PM

মোদীর ভাষণ শুরুর পরেই ওয়াক-আউট করতে দেখা যায় বহু বিরোধী সাংসদদের। তাঁদেরকেও খোঁচা দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘কিছু লোকজন দেখলাম এখনই হাঁপিয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, আপনাদেরও উত্তর দিতে হবে।’ পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাঁকে।

নয়াদিল্লি: রাষ্ট্রপতির ভাষণের পর রাজ্যসভায় জবাবি ভাষণ শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় রাজ্যসভা জুড়ে তুমুল স্লোগান বিরোধী সাংসদদের। তবে উত্তাল আবহের মধ্যে নিজের বক্তৃতা শুরু করেন মোদী। স্লোগান তোলায় খোঁচা দেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গেকে। বয়সের কথা মনে করিয়ে বলেন, ‘আপনি বসেই স্লোগান দিন।’ এদিন মোদীর ভাষণ শুরুর পরেই ওয়াক-আউট করতে দেখা যায় বহু বিরোধী সাংসদদের। তাঁদেরকেও খোঁচা দিতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, ‘কিছু লোকজন দেখলাম এখনই হাঁপিয়ে উঠেছেন। কিন্তু মনে রাখবেন, আপনাদেরও উত্তর দিতে হবে।’ পাশাপাশি কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় তাঁকে।