SIR in Bengal: সুপ্রিম-শুনানির আগে ডোমিসাইল- নির্দেশিকা কমিশনের
SIR: আগেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ক্য়াম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্প থেকেই শংসাপত্র সংগ্রহ করার কথাও বলেছিলেন। এসআইআর আবহে গত দেড় মাসে শুধু কলকাতা পুরসভায় ১৪ হাজারের বেশি ডোমিসাইল সার্টিফিকেট জমা পড়ে। এদিকে আগে যা মাসে ১৪০ ও পার হতো না।
কলকাতা: শুনানির একেবারে শেষলগ্নে এসে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নির্বাচন কমিশন। ডিএম, এডিএম বা এসডিও-র সই বা অনুমোদন থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেটে। কলকাতার ক্ষেত্রে কালেক্টরের সই থাকতে হবে। আগেই ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে ক্য়াম্প করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ক্যাম্প থেকেই শংসাপত্র সংগ্রহ করার কথাও বলেছিলেন। এসআইআর আবহে গত দেড় মাসে শুধু কলকাতা পুরসভায় ১৪ হাজারের বেশি ডোমিসাইল সার্টিফিকেট জমা পড়ে। এদিকে আগে যা মাসে ১৪০ ও পার হতো না।