Station Food Stalls: স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল, জেনে নিন খুঁটিনাটি
Eastern Railway Mobile Food Stalls: চুক্তির ভিত্তিতে স্টল বসানোর অনুমতি দেবে ভারতীয় রেলওয়ে। সেই স্টলে খাবার বিক্রি করা যাবে। এর সবথেকে বড় বিশেষত্ব হল এই স্টলগুলি প্রয়োজন মতো এদিক থেকে ওদিক করা যাবে। অর্থাৎ কোনও এক জায়গায় স্থায়ী দোকান বা স্টল হবে না। স্টল নিয়ে ঘুরে ঘুরে খাবার বিক্রি করা হবে।
রেল স্টেশনে ভ্রাম্যমাণ ফুড স্টল চালু করার পরিকল্পনা পূর্ব রেলের। রেল সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন স্টেশনগুলিতে ঢোকার পথে চুক্তির ভিত্তিতে স্টল বসানোর অনুমতি দেবে ভারতীয় রেলওয়ে। সেই স্টলে খাবার বিক্রি করা যাবে। এর সবথেকে বড় বিশেষত্ব হল এই স্টলগুলি প্রয়োজন মতো এদিক থেকে ওদিক করা যাবে। অর্থাৎ কোনও এক জায়গায় স্থায়ী দোকান বা স্টল হবে না। স্টল নিয়ে ঘুরে ঘুরে খাবার বিক্রি করা হবে। শুরুতে কলকাতা ও শিয়ালদহ স্টেশনে দু’টি ভ্রাম্যমাণ স্টল বসবে, পরবর্তীতে অন্যান্য স্টেশনগুলিতে তা চালু হবে। খাবারের দাম যাতে আমজনতার নাগালের মধ্যে থাকে, সেদিকেও নজর রাখবে রেল। পাঁচ বছরের জন্য এই স্টলগুলি বসানোর অনুমতি দেওয়া হচ্ছে।
Follow Us