Election Commission: অবাধে ভোট করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন, রাজ্যে আসছেন আরও ১১ পুলিশ পর্যবেক্ষক

| Edited By: জয়দীপ দাস

Apr 25, 2026 | 12:45 PM

West Bengal Assembly Election: আরও কোমর বেঁধে মাঠে নামছে কমিশন। আপাতত এই অতিরিক্ত ১১ পুলিশ পর্যবেক্ষকের জন্য ১১ জন পার্সোনাল সিকিওরিটি অফিসার বা পিএসও চেয়ে রাজ্যের নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে চিঠি দিয়েছে সিইও দফতর।

কলকাতা: আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার হাইভোল্টেজ ভোট ‘ঘটনাবিহীন’ করতে রাজ্যে পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা বাড়াচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আরও ১১ জন পুলিশ পর্যবেক্ষক রাজ্যে আসছেন। দু’একদিনের মধ্যেই পুলিশ পর্যবেক্ষকের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে। 

Follow Us