জমি দখল, তোলাবাজি মামলায় ৬ জায়গায় অভিযানে ইডি
জানা গিয়েছে, জমি দখল করার মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি, হানা দিয়েছে নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও পৌঁছেছে ইডি। কাকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
ভোটের আগেই ফের সক্রিয় কেন্দ্রীয় বাহিনী। শহরে ফের ইডি অভিযান। আজ, বুধবার (১ এপ্রিল) বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পুর বাড়িতে হাজির হল ইডি। বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালায়। জোর করে বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত সোনা পাপ্পু। তাঁর বিরুদ্ধে প্রচুর টাকার তোলাবাজির অভিযোগও রয়েছে। এবার তাঁর বিরুদ্ধে ইডির অ্যাকশন। জানা গিয়েছে, জমি দখল করার মামলায় তল্লাশি চালাচ্ছে ইডি, হানা দিয়েছে নির্মাণ সংস্থার অফিসে। একসঙ্গে ছয় জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালানো হচ্ছে বালিগঞ্জের ত্রাস সোনা পাপ্পু বাড়িতেও। সোনা পাপ্পুর ঘনিষ্ঠ রাহুল দাসের বাড়িতেও পৌঁছেছে ইডি। কাকুলিয়া রোডের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
Follow Us