WB Election Result: দু’দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 01, 2026 | 5:02 PM

WB Assembly Election Result 2026: বড়বাজারে দেখা যায় বেলাঘাটা থেকে তৃণমূল কর্মীরা এসেছেন। কুণাল ঘোষের জয়ের আগাম উদযাপনে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ব্যবসায়ীরা আবার গেরুয়া আবির বেশি করে নিচ্ছে। তাঁরা বলছেন গেরুয়া আবিরের চাহিদা বেশি। কোনও ব্যবসায়ী বলছেন সবুজ আবিরের বিক্রি বেশি, আর গেরুয়া আবিরের বিক্রি কম।

৪ মে ভোটগণনা। জিতলেই আবির খেলায় মাতবেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। কোন আবিরের চাহিদা বাজারে?কী ইঙ্গিত মিলছে? খোঁজ নিল টিভি৯ বাংলা। বড়বাজারে দেখা যায় বেলাঘাটা থেকে তৃণমূল কর্মীরা এসেছেন। কুণাল ঘোষের জয়ের আগাম উদযাপনে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ব্যবসায়ীরা আবার গেরুয়া আবির বেশি করে নিচ্ছে। তাঁরা বলছেন গেরুয়া আবিরের চাহিদা বেশি। কোনও ব্যবসায়ী বলছেন সবুজ আবিরের বিক্রি বেশি, আর গেরুয়া আবিরের বিক্রি কম। কেউ বলছেন তাঁর কাছে গেরুয়া আবির বেশি বিক্রি হচ্ছে। তবে, লাল আবিরের চাহিদা কম।

Follow Us