Fire Arms recovered: ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 10, 2026 | 5:34 PM

WB Assembly Election 2026 : পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে হাবিবুর রহমান মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে ঝামেলা করার জন্যই তাঁরা আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এক আইএসএফ কর্মীর বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ উদ্ধার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ। ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ১ নম্বর অঞ্চলের রঘুনাথপুর খালপাড় এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর পেয়ে হাবিবুর রহমান মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তৃণমূলের অভিযোগ, ভোটের আগে ঝামেলা করার জন্যই তাঁরা আগ্নেয়াস্ত্র মজুত রেখেছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।

Follow Us