মাছ নয়, তৃণমূল নেতার পুকুরে পাওয়া গেল…

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 28, 2026 | 7:34 AM

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত ১৯ জুলাই রুজু হওয়া গোসাবা থানার একটি মামলার পরিপ্রক্ষিতে তৃণমূল নেতা সুবিদ আলি ঢালী পুলিশি হেফাজতে ছিলেন। তদন্তকারীদের দাবি ২৬ জুলাই পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত নিজের অপরাধ স্বীকার করেন। জেরায় তিনি পুকুরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানান এবং নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করেন। এরপর গোসাবা থানার পুলিশ ধৃতকে সঙ্গে নিয়ে পাঠানখালি, গোপালকাটা তাঁর বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি অভিযান চালায়। অভিযুক্তের দেখিয়ে দেওয়া পুকুর থেকে পুলিশ ১টি বন্দুক, ১টি ছোট আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে গোসাবা থানা পুলিশ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(বি) ধারায় গোসাবা থানায় একটি নতুন সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এই অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় ফের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল পুলিশ। গত ১৯ জুলাই রুজু হওয়া গোসাবা থানার একটি মামলার পরিপ্রক্ষিতে তৃণমূল নেতা সুবিদ আলি ঢালী পুলিশি হেফাজতে ছিলেন। তদন্তকারীদের দাবি ২৬ জুলাই পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত নিজের অপরাধ স্বীকার করেন। জেরায় তিনি পুকুরে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখার কথা জানান এবং নির্দিষ্ট স্থানটি চিহ্নিত করেন। এরপর গোসাবা থানার পুলিশ ধৃতকে সঙ্গে নিয়ে পাঠানখালির গোপালকাটায় তাঁর বাড়ির কাছের একটি পুকুরে তল্লাশি অভিযান চালায়।

অভিযুক্তের দেখিয়ে দেওয়া পুকুর থেকে পুলিশ ১টি বন্দুক, ১টি ছোট আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে গোসাবা থানা পুলিশ। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের ২৫(১)(বি) ধারায় গোসাবা থানায় একটি নতুন সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। এই অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Follow Us