Firhad Hakim: ‘ভারতীয়দের নাম বাদ…’ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কী বললেন ফিরহাদ?

Mar 21, 2026 | 8:52 PM

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "আমরা আশা করছি যদি সব ভারতীয়র যাতে ভোটাধিকার থাকে। ভারতীয়দের যেভাবে হয়রানি করা হচ্ছে, তা যেন না করা হয়। বিচারের বাণী যেন নীরবে, নিভৃতে না কাঁদে। সব ভারতীয় যেন বিচার পায়, অধিকার পায়। বিচারব্যবস্থার প্রতি অনুরোধ, যেন কারও নাম বাদ না দেওয়া হয়।"

এসআইআর প্রথম সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে জটিলতা অবশেষে কাটতে চলেছে। সোমবার বিকেলে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি তালিকা। শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশিত হতে পারে। এখনও পর্যন্ত ২৭ লাখের বেশি বিবেচনাধীন নামের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এই বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমরা আশা করছি যদি সব ভারতীয়র যাতে ভোটাধিকার থাকে। ভারতীয়দের যেভাবে হয়রানি করা হচ্ছে, তা যেন না করা হয়। বিচারের বাণী যেন নীরবে, নিভৃতে না কাঁদে। সব ভারতীয় যেন বিচার পায়, অধিকার পায়। বিচারব্যবস্থার প্রতি অনুরোধ, যেন কারও নাম বাদ না দেওয়া হয়। ভারতীয় তা প্রমাণ করার জন্য যাতে হয়রানি না হতে হয়।” সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কী বলছে বিজেপি? শুনে নিন

Follow Us