‘আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি’, কেন বললেন ফিরহাদ?
শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ হাকিম। বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।” তাঁরা অনেক ভুল করেছেন স্বীকার করে এদিন বিধানসভায় ফিরহাদ বলেন, “১৫ বছরে আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে। কিন্তু, ১৫ বছরে কিছু করিনি, কোনও উন্নয়ন হয়নি, একথা ঠিক নয়। আবার এমন একটা সময় আসবে, যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে।” বিজেপি বিধায়করা তাঁর এই মন্তব্য শুনে হইচই শুরু করতেই ফিরহাদ বলেন, “৯৯ বছর হোক, ২০০ বছর হোক, ৫০০ বছর হোক, এক সময় তো আসবে। এটা ন্যাচারাল। কাউকে সমালোচনা করছি না। এটা হয়। আমরাও যখন এসেছিলাম, ভেবেছিলাম ৫০ বছর থাকব।” তারপর বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সরব হতেই ফিরহাদ বলেন, “সমালোচনা করছি না তো। আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন।”
শুক্রবার বিধানসভায় পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেটের উপরে আলোচনায় বলতে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ হাকিম। বলেন, “ম্যাডাম যেভাবে দৌড়চ্ছেন, আমার মনে হয়, তাতে উনি সফল হবে।” তাঁরা অনেক ভুল করেছেন স্বীকার করে এদিন বিধানসভায় ফিরহাদ বলেন, “১৫ বছরে আমাদের নিশ্চিতভাবে অনেক ভুল হয়েছে। কিন্তু, ১৫ বছরে কিছু করিনি, কোনও উন্নয়ন হয়নি, একথা ঠিক নয়। আবার এমন একটা সময় আসবে, যখন আপনারাও চলে যাবেন, তখন এই হাউসেই আপনাদের নিয়েও সমালোচনা হবে।”
বিজেপি বিধায়করা তাঁর এই মন্তব্য শুনে হইচই শুরু করতেই ফিরহাদ বলেন, “৯৯ বছর হোক, ২০০ বছর হোক, ৫০০ বছর হোক, এক সময় তো আসবে। এটা ন্যাচারাল। কাউকে সমালোচনা করছি না। এটা হয়। আমরাও যখন এসেছিলাম, ভেবেছিলাম ৫০ বছর থাকব।” তারপর বিজেপি বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী সরব হতেই ফিরহাদ বলেন, “সমালোচনা করছি না তো। আপনাদের সমর্থন করে বলার চেষ্টা করছি। আপনি জোর করে আমাকে বিরোধী বানাচ্ছেন।”
