Murshidabad: ফরাক্কায় ব্যাগ ভর্তি তাজা বোমা, ভোটের আগে চাঞ্চল্য
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানা-র পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
মুর্শিদাবাদ: ফরাক্কায় এক ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। চাঞ্চল্য এলাকাজুড়ে। আসন্ন নির্বাচনের এখনও ঘোষণা হয়নি, তার আগে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফরাক্কায় শিবনগর এলাকায়। একটি আম ও লিচু বাগান থেকে একটি ব্যাগে প্রায় ১৫টি সকেট তাজা বোমা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ফরাক্কা থানা-র পুলিশ শিবনগর এলাকায় গাড়ি নিয়ে টহলদারি চালাছিল। সেই সময় পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি পালাতে শুরু করে। পুলিশ তাকে ধাওয়া করলে সে একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। রাস্তার পাশের আম ও লিচু বাগানে থেকে উদ্ধার হয় বোমা ভর্তি একটি ব্যাগ। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ বাহিনী।
Follow Us