Kapil Muni Ashram: জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর…কী হাল কপিল মুনি আশ্রমের?
Ganga Sagar Sea Erosion: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জেরে ফের ভয়াবহ ভাঙন গঙ্গাসাগরে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তছনছ হয়ে গিয়েছে কপিল মুনির আশ্রম সংলগ্ন সৈকত। প্রশাসন সূত্রে খবর, সমুদ্রের জলের তোড়ে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ও অমাবস্যার ভরা কোটালের জেরে ফের ভয়াবহ ভাঙন গঙ্গাসাগরে। উত্তাল সমুদ্রের ঢেউয়ে তছনছ হয়ে গিয়েছে কপিল মুনির আশ্রম সংলগ্ন সৈকত। প্রশাসন সূত্রে খবর, সমুদ্রের জলের তোড়ে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত স্নানের ঘাট সম্পূর্ণ ভেঙে গিয়েছে। উপড়ে পড়েছে একাধিক বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি। জোয়ারের সময় জলস্তর অস্বাভাবিক বেড়ে আশ্রমের দিকে এগিয়ে আসায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে।
Follow Us
Loading...
Unable to load recommendations.
