AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshadweep Tourism: লাক্ষাদ্বীপে পৌঁছাবেন কীভাবে?

Lakshadweep Tourism: লাক্ষাদ্বীপে পৌঁছাবেন কীভাবে?

rahul Sadhukhan

|

Updated on: Jan 11, 2024 | 8:46 PM

Share

প্রধানমন্ত্রীর সফরের পরই লাক্ষাদ্বীপের প্রতি বাড়ছে আগ্রহ। ২০ বছরে সর্বোচ্চ গ্রাফ গুগল সার্চে। আপনিও কি ভাবছেন লাক্ষাদ্বীপ যাবেন?

প্রধানমন্ত্রীর সফরের পরই লাক্ষাদ্বীপের প্রতি বাড়ছে আগ্রহ। ২০ বছরে সর্বোচ্চ গ্রাফ গুগল সার্চে। আপনিও কি ভাবছেন লাক্ষাদ্বীপ যাবেন? কীভাবে যাবেন ?কোনও ট্রেন কি সেখানে যায়? এমন কোনও ফ্লাইট আছে যা লাক্ষাদ্বীপে পৌঁছাতে পারে? যদি থাকে তাহলে কত সময় লাগবে? ভাড়া কত হবে? না থাকলে কীভাবে পৌঁছানো যাবে? সব প্রশ্নের উত্তর এই প্রতিবেদনে।

 

লাক্ষাদ্বীপ ভ্রমণে সরাসরি ট্রেন নেই। ট্রেনে করে লাক্ষাদ্বীপ যাওয়াও কষ্টকর । প্রথমে কেরলের এর্নাকুলাম স্টেশন। এরপর সমুদ্র ও বিমান পথে লাক্ষাদ্বীপে পৌঁছাতে হবে। দিল্লি থেকে এর্নাকুলাম যাওয়ার জন্য প্রচুর ট্রেন। নয়া দিল্লি থেকে হিমসাগর এক্সপ্রেস, নিজামুদ্দিন থেকে মঙ্গলা লক্ষদ্বীপ এক্সপ্রেস, রাজধানী, কেরালা এক্সপ্রেস, মিলেনিয়াম এক্সপ্রেস এর্নাকুলাম যায়।

ভাড়া কত লাক্ষাদ্বীপের ?

রাজধানীতে ভ্রমণের সময় লাগবে প্রায় ৩৭ ঘণ্টা। 3 AC-এর ভাড়া ৪৮৫০ টাকা, 2 AC-এর ভাড়া ৬৬৬৫ টাকা, 1 AC-এর ভাড়া ৮৮৮৫ টাকা। মঙ্গলা এক্সপ্রেসে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে। স্লিপার ক্লাসের ভাড়া ৯৮৫ টাকা,3AC ভাড়া ২৫৩০ টাকা, 2AC ভাড়া ৩৭০৫ টাকা। কেরল এক্সপ্রেসে ৪৫ ঘণ্টা সময় লাগবে। স্লিপার ক্লাসের ভাড়া ৯৪০ টাকা, 3AC ভাড়া ২৪২০ টাকা, 2AC ভাড়া ৩৫৩৫ টাকা। হিমসাগর এক্সপ্রেসে সময় প্রায় ৫০ ঘণ্টা। স্লিপারের ভাড়া ৯১০ টাকা, 3AC ভাড়া ২৩৭৫ টাকা, 2AC ভাড়া ৩৪৯০ টাকা।

এর্নাকুলাম থেকে লাক্ষাদ্বীপে যাওয়ার দুটি উপায় । আকাশপথে যেতে হলে লাক্ষাদ্বীপের আগাত্তি বিমানবন্দরে পৌঁছতে হবে। কোচি বিমানবন্দর থেকে আগাত্তিতে প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট রয়েছে।দেড় ঘণ্টার মধ্যে কোচি থেকে আগত্তিতে পৌঁছনো যায়।

সমুদ্র পথেও যাওয়া যায় লাক্ষাদ্বীপে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কোচি থেকে ফেরি পরিষেবা রয়েছে। জাহাজে করে লাক্ষাদ্বীপ ১২ থেকে ২০ ঘণ্টার জার্নি। দেখে নিন কোন কোন জাহাজ পৌঁছয় লাক্ষাদ্বীপে।

 

Published on: Jan 11, 2024 01:53 PM
Follow Us