তৃণমূল বিধায়কের পাশে খুনে অভিযুক্ত, ছবি সামনে আসতেই শোরগোল, শাসক MLA বললেন…

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 25, 2026 | 4:47 PM

রাস্তায় এক যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে উত্তর হাওড়ার পিলখানায়। এই খুনের ঘটনায় এবার রাজনৈতিক তরজা শুরু হয়েছে। খুনে মূল অভিযুক্ত হারুন খানের তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরীর সঙ্গে হারুন খানের একাধিক ছবি সামনে এসেছে। খুনে অভিযুক্ত যুবক তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে অভিযোগ। এই নিয়ে শোরগোল পড়তেই মুখ খুললেন উত্তর হাওড়ার বিধায়ক। অভিযুক্তের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ খারিজ করলেন। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে দাবি করলেন। তবে তৃণমূল বিধায়ককে নিশানা করল গেরুয়া শিবির। 