পরিত্যক্ত বাড়িতে পুলিশের হানা, তল্লাশিতে যা বেরিয়ে এল…

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Jul 29, 2026 | 11:53 PM

Nalhati explosives seizure: ফের বিপুল বিস্ফোরক উদ্ধার বীরভূমের নলহাটিতে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ১ হাজার ৮০০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট, ১৪ হাজার ৪০০ টি জিলেটিন স্টিক ও প্রচুর পরিমাণে ডিটোনেটর। মঙ্গলবার লখনামারা গ্রামে সুরজিৎ হেমব্রম নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে রাতভর অভিযান চালিয়ে অবৈধ বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে।

ফের বিপুল বিস্ফোরক উদ্ধার বীরভূমের নলহাটিতে। পুলিশি অভিযানে উদ্ধার হয়েছে ১ হাজার ৮০০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট, ১৪ হাজার ৪০০ টি জিলেটিন স্টিক ও প্রচুর পরিমাণে ডিটোনেটর। মঙ্গলবার নলহাটি থানার লখনামারা গ্রামে সুরজিৎ হেমব্রম নামে এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে রাতভর অভিযান চালিয়ে অবৈধ বিস্ফোরকগুলি উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান এলাকার পাথর খাদানগুলিতে পাথর ফাটানোর কাজে এই বিস্ফোরকগুলি ব্যবহার করা হয়ে থাকে।

Follow Us
Loading...
Unable to load recommendations.