‘আঘাত হলে চুপচাপ হজম করব না’, থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 05, 2026 | 6:57 AM

মুসলমানদের জমায়েত করে 'স্যাটা ভেঙে' দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি সমাবেশ থেকে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রসঙ্গটি তুলে হুমায়ুনকে সতর্ক করেছিলেন। তারপর পুলিশ তাঁকে তলব করে। সেইমতো শনিবার রেজিনগর থানায় যান হুমায়ুন। থানায় হাজিরা দিয়ে বেরিয়ে তিনি বলেন, "আমি চার ঘণ্টা ছিলাম। আমাকে যা যা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়েছি। ১৪ তারিখ আবার ডেকেছে। নিশ্চয় যাব।" এরপরই তাঁর ফের হুঁশিয়ারি, "আমার কিংবা আমার পার্টির উপর আঘাত হলে আমি চুপচাপ হজম করব না। আমাকে কেউ আঘাত করলে আমি তাঁকে রসগোল্লা খাওয়াব না। আগেও বলেছি। আবার এ কথা বলছি।"

মুসলমানদের জমায়েত করে ‘স্যাটা ভেঙে’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। একটি সমাবেশ থেকে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় প্রসঙ্গটি তুলে হুমায়ুনকে সতর্ক করেছিলেন। তারপর পুলিশ তাঁকে তলব করে। সেইমতো শনিবার রেজিনগর থানায় যান হুমায়ুন।

থানায় হাজিরা দিয়ে বেরিয়ে তিনি বলেন, “আমি চার ঘণ্টা ছিলাম। আমাকে যা যা প্রশ্ন করেছিলেন, আমি তার উত্তর দিয়েছি। ১৪ তারিখ আবার ডেকেছে। নিশ্চয় যাব।” এরপরই তাঁর ফের হুঁশিয়ারি, “আমার কিংবা আমার পার্টির উপর আঘাত হলে আমি চুপচাপ হজম করব না। আমাকে কেউ আঘাত করলে আমি তাঁকে রসগোল্লা খাওয়াব না। আগেও বলেছি। আবার এ কথা বলছি।”

Follow Us