Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে না, মায়াপুরে এসেছি শ্রীচৈতন্যর ভক্ত হিসেবে: অমিত শাহ
আজ সেই মহাপ্রভুর পীঠস্থানে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের আগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়াপুর থেকে কী বার্তা দেবেন শাহ। তবে ধর্মীয় স্থানে গিয়ে তিনি এক বর্ণও খরচ করেননি কোনও রাজনৈতিক শব্দ। শুধু চলে যাওয়ার আগে বলে গেলেন, “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এসেছেন নদিয়ায়। মায়াপুরে গিয়েছেন তিনি। নদিয়ার নবদ্বীপে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। আজ সেই মহাপ্রভুর পীঠস্থানে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ছাব্বিশের নির্বাচনের আগে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল মায়াপুর থেকে কী বার্তা দেবেন শাহ। তবে ধর্মীয় স্থানে গিয়ে তিনি এক বর্ণও খরচ করেননি কোনও রাজনৈতিক শব্দ। শুধু চলে যাওয়ার আগে বলে গেলেন, “হরে কৃষ্ণ হরে কৃষ্ণ…।”