Indian Railways Reservation Rules: ওয়েটিং লিস্ট কেন, আরএসি কী?
Indian Railways: ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে আসন সংরক্ষণ করতে হয়। আসন সংরক্ষণের ক্ষেত্রে সবসময়ে রিজার্ভড টিকিট বা সংরক্ষিত আসন মেলে না। অনেক সময়ে ওয়েট লিস্ট সংরক্ষণ পাওয়া যায়।
ভারতীয় রেলে দূরপাল্লার ট্রেনে যাত্রা করতে আসন সংরক্ষণ করতে হয়। আসন সংরক্ষণের ক্ষেত্রে সবসময়ে রিজার্ভড টিকিট বা সংরক্ষিত আসন মেলে না। অনেক সময়ে ওয়েট লিস্ট সংরক্ষণ পাওয়া যায়। ট্রেনের সিটের চেয়ে অধিক সংরক্ষণ হলে প্রথমে আরএসি তারপর ওয়েটিং লিস্ট টিকিট পাওয়া যায় । ট্রেন ছাড়ার আগে নির্দিষ্ট সময় ফাইনাল চার্ট তৈরি হয় । সেই সময়ে অনেকের ওয়েট লিস্ট টিকিট আরএসি হয় । আরএসি টিকিট আসলে কী?আরএসির পুরো অর্থ রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন । ওয়েট লিস্টে নাম থাকলে যাত্রী ট্রেনে সওয়ার হতে পারেন না । কিন্তু আরএসির টিকিট থাকলে ট্রেনে যাত্রা করা যাবে । এক্ষেত্রে একটি সিটে দুজন যাত্রীকে রিজার্ভেশন দেওয়া হয় । কামরায় কোনও একটি টিকিট ক্যানসেল হলে । অর্থাৎ একজন কনফার্ম টিকিটের যাত্রী তাঁর যাত্রা বাতিল করলে । আরএসির দুজন যাত্রীই কনফার্মড বার্থ পান । ট্রেনে টিকিট পরীক্ষক আরএসি টিকিট কনফার্ম করে দেন । আবার অনেক সময়ে কেউ কনফার্ম টিকিট ক্যানসেল করলে ওয়েট লিস্ট টিকিট আরএসি হয় । তবে টিকিট বুকিং এর সময়ে ওয়েটিং লিস্টের টিকিটের চেয়ে আরএসি টিকিট পাওয়া ভাল ।