AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Municipal: তা বলে এইভাবে পুরসভার বালতি চুরি করবে তৃণমূল?

Kolkata Municipal: তা বলে এইভাবে পুরসভার বালতি চুরি করবে তৃণমূল?

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Jun 08, 2026 | 11:50 PM

Share

রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠেছে।

ময়লা ফেলার জন্য নাগরিকদের বালতি দেওয়ার কথা পৌরনিগমের তরফে। নীল ও সবুজ বালতি দেওয়া হয়। পৌরনিগমের সেই লক্ষ লক্ষ বালতিই এবার পাওয়া গেল দক্ষিণ কলকাতার বেহালা ১১৬ নম্বর ওয়ার্ডের রায়বাহাদুর রোড সংলগ্ন একটি কোম্পানির পরিত্যক্ত জমি থেকে। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে ওই জমির ভিতরে বিপুল পরিমাণ বালতি মজুত অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি জানানো হয় দক্ষিণ কলকাতা বিজেপির সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়কে। ১১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণা সিংয়ের বিরুদ্ধে বালতি চুরির অভিযোগ উঠেছে।

Follow Us