Jhargram News: সিলেবাসে এবার সাঁওতালি নাচ-গান, বড় উদ্যোগ এই বিশ্ববিদ্যালয়ের
Santhali Folk Dance in Syllabus: গোটা দেশে এই প্রথম সাঁওতালি নাচ এবং গানের ওপর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাঠ্যক্রম চালু করল ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।
এবার বিশ্ববিদ্যালয়ের অন্দরেই গমগম করে উঠবে ধামসা-মাদলের বোল! আদিবাসী লোকসংস্কৃতি ও ঐতিহ্যের গবেষণায় এক অভূতপূর্ব নজির গড়ল বাংলা। গোটা দেশে এই প্রথম সাঁওতালি নাচ এবং গানের ওপর প্রাতিষ্ঠানিক উচ্চশিক্ষার পাঠ্যক্রম চালু করল ঝাড়গ্রামের সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কোর্সের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের আদিবাসী বিষয়ক দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ, বিধায়ক ড. প্রণত টুডু সহ বিশিষ্ট শিক্ষাবিদ ও আধিকারিকেরা।
Published on: Oct 11, 2026 12:19 AM
Follow Us
Loading...
Unable to load recommendations.
