Kaliachak Judges Attack: কালিয়াচকে হামলার আশঙ্কা করে ৭ দিন আগেই চিঠি বিচারকদের
চিঠিটি পড়লেই স্পষ্ট হয়ে যাবে, বুধবার কোনও আকস্মিক হামলার ঘটনা ঘটেনি। অনেক আগে থেকেই এর আঁচ পেয়েছিলেন বিচারকরা। সরাসরি জেলাশাসককে জানিয়েছিলেন, আশঙ্কার কথা। চিঠির ছত্রে ছত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুরুতেই লেখা হয়েছে নিরাপত্তার অভাবের কথা।
৮-৯ ঘণ্টা ধরে বিডিও অফিসে আটকে ছিলেন সাত বিচারক তথা জুডিশিয়াল অফিসার। তাঁর মধ্যে তিন জন মহিলা। মালদহের কালিয়াচকের ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় গোটা রাজ্য। তদন্তে নেমেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। এরইমধ্যে প্রকাশ্য়ে এল এক চিঠি। ঘটনার ঠিক সাতদিন আগে ওই সাত বিচারক চিঠি দিয়েছিলেন মালদহের জেলাশাসককে।

Follow Us