AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalichak Incident Accused: কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের

Kalichak Incident Accused: কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, ‘কিছুই করিনি’, দাবি ধৃতদের

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 03, 2026 | 7:01 PM

Share

Kaliachak Violence: কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখা হয়েছিল আট ঘণ্টা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কালিয়াচকের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। তিনি মিম নেতা। পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী।

কালিয়াচকে সাত বিচারককে আটকে রাখা হয়েছিল আট ঘণ্টা। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। কালিয়াচকের ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোফাক্কেরুল ইসলামকে। তিনি মিম নেতা। পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী। বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে আজ গ্রেফতার করে পুলিশ ও সিআইডি। অভিযোগ, বেঙ্গালুরু পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। যদিও মোফাক্কেরুলের দাবি, তাঁকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তিনি কোনও পার্টি করেন না। ঘেরাও করেননি।  বাকি অভিযুক্তদেরও একই দাবি। পুলিশ এই মামলায় মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে।

Follow Us