Kolkata Metro: জানেন লোডশেডিং হলেও চিন্তা নেই, এবার চলবে মেট্রো

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 05, 2026 | 4:53 PM

kolkata: অর্থাৎ এখন মেট্রো রেক শুধু বিদ্যুৎ নির্ভর নয়, বিকল্প ব্যবস্থা হিসাবে ব্যাটারি যুক্ত করা মেট্রো ট্র্যাকের সঙ্গে। এবার থেকে বিদ্যুৎ বিভ্রাটে মেট্রো রেক দাঁড়িয়ে পড়লে, এই ব্যাটারি রেকটিকে টেনে নিয়ে যাবে। যেখানে মূলত দাঁড়িয়ে পড়বে বিদ্যুৎ বিভ্রাটের ফলে, সেখান থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন অথবা অন্তিম স্টেশন পর্যন্ত এই ব্যাটারির ক্ষমতায় রেকটি এগিয়ে যাবে।

বিদ্যুৎ বিপর্যয় হলে অনেক সময় মেট্রো রেক দাঁড়িয়ে পড়ে। সুড়ঙ্গের ভিতরেই মেট্রোতে আটকে পড়তে হয় সাধারণ মানুষকে। যার জেরে অনেকেই আতঙ্কে ভোগেন, তৈরি হয় অস্থিরতা। এবার আর বিদ্যুৎ বিপর্যয়ে মেট্রো রেক আর দাঁড়িয়ে পড়বে না সুড়ঙ্গের ভিতরে।থার্ড লাইনে বিদ্যুৎ বিভ্রাট হলে মেট্রো রেক লাইনের উপরে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভুক্তভোগীর আর কারণ হবে না। কারণ, ১২৩২টি ব্যাটারি যুক্ত হল মেট্রো ট্র্যাকে,শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যুক্ত হল অভিনব প্রযুক্তিতে।

অর্থাৎ এখন মেট্রো রেক শুধু বিদ্যুৎ নির্ভর নয়, বিকল্প ব্যবস্থা হিসাবে ব্যাটারি যুক্ত করা মেট্রো ট্র্যাকের সঙ্গে। এবার থেকে বিদ্যুৎ বিভ্রাটে মেট্রো রেক দাঁড়িয়ে পড়লে, এই ব্যাটারি রেকটিকে টেনে নিয়ে যাবে। যেখানে মূলত দাঁড়িয়ে পড়বে বিদ্যুৎ বিভ্রাটের ফলে, সেখান থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন অথবা অন্তিম স্টেশন পর্যন্ত এই ব্যাটারির ক্ষমতায় রেকটি এগিয়ে যাবে।

Published on: Mar 05, 2026 04:26 PM
Follow Us