Kulgam,Terror Attacks: জঙ্গির সঙ্গে বাহিনীর ভিডিয়ো কল, দেখুন সেই ফুটেজ

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 18, 2026 | 12:26 PM

সরাসরি ভিডিয়ো কল করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ওই জঙ্গিকে। পুলিশের এক আধিকারিককে ভিডিয়ো কলে বলতে শোনা যায়, “আমরা তোমার পাশে আছি।” কিন্তু যদি আত্মসমর্পণ না করে, তাহলে নিকেশ করতে বেশি সময় লাগবে না।

জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। বুধবার ভোরে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে। আর সেই সংঘর্ষের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে। তাকে আত্মসমর্পণ করানোর জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি ভিডিয়ো কল করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ওই জঙ্গিকে। পুলিশের এক আধিকারিককে ভিডিয়ো কলে বলতে শোনা যায়, “আমরা তোমার পাশে আছি।” কিন্তু যদি আত্মসমর্পণ না করে, তাহলে নিকেশ করতে বেশি সময় লাগবে না।

Follow Us
Loading...
Unable to load recommendations.