Kunal Ghosh: ‘দেশপ্রিয় পার্কে যাঁরা মারা গিয়েছিলেন, তাঁদের মধ্যে আমি একজন’, কেন বললেন কুণাল?

Oct 20, 2026 | 11:00 AM

Kunal Ghosh on Chorbagan Incident: কুণাল ঘোষ বলেন, "দেশপ্রিয় পার্কের সঙ্গে যদি তুলনা করতে হয়, তাহলে ওই সরকার কত কাজের, তখনকার পুলিশ কত ভালো কাজ করেছে,আর চোরবাগানের কাদের হাতে পড়েছিল কমিটি আর সরকার সেটা দেখুন। মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুকে বলেছিলেন, বেশি ভিড় হচ্ছে যানজট হচ্ছে এগুলো আমি অনুমতি দেব না।"

চোরবাগানের ঘটনাকে অনেকে দেশপ্রিয় পার্কের সঙ্গে তুলনা করছেন। এই বিষয়ে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে কুণাল ঘোষ বলেন, “দেশপ্রিয় পার্কে যতজন মারা গিয়েছিলেন, তাঁদের মধ্যে আমি একজন। এই ধরনের প্রশ্ন কেন? দেশপ্রিয় পার্কে একজনও মারা যায়নি। ভিড় বেশি হচ্ছিল বলে তখন মুখ্যমন্ত্রী ও পুলিশ বন্ধ করে দিয়েছিলেন। ফলে দেশপ্রিয় পার্কের সঙ্গে যদি তুলনা করতে হয়, তাহলে ওই সরকার কত কাজের, তখনকার পুলিশ কত ভালো কাজ করেছে,আর চোরবাগানের কাদের হাতে পড়েছিল কমিটি আর সরকার সেটা দেখুন। মাইক হাতে মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসুকে বলেছিলেন, বেশি ভিড় হচ্ছে যানজট হচ্ছে এগুলো আমি অনুমতি দেব না। সেগুলো মনে রাখবেন। তারপর চোরবাগান নিয়ে আলোচনা করতে আসবেন।” উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা দেখতে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন। তবে কেউ মারা যায়নি।

Follow Us
Loading...
Unable to load recommendations.