বিরোধীদের হট্টগোল, ধ্বনিভোটেই পাশ প্রশ্নফাঁস বিরোধী বিল

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 29, 2026 | 5:27 PM

NEET-র প্রশ্ন ফাঁস ইস্যুতে সরগরম সংসদ। আজ বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। আজ বিরোধীরা সংসদের লোকসভা থেকে ওয়াকআউট করেন, সেই সময় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)।  এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। সেই অনুযায়ী শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনী বিলে অনুমোদন দেওয়া হয়। এরপর সংসদে বিল পেশ করা হয়। আজ লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়।

NEET-র প্রশ্ন ফাঁস ইস্যুতে সরগরম সংসদ। আজ বিরোধীদের হই-হট্টগোলের মাঝেই লোকসভায় পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী বিল। আজ বিরোধীরা সংসদের লোকসভা থেকে ওয়াকআউট করেন, সেই সময় ধ্বনিভোটে পাশ হয়ে গেল প্রশ্নপত্র ফাঁস বিরোধী সংশোধনী বিল (Public Examination (Prevention of Unfair Means) Amendment Bill, 2026)। 

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। সেই অনুযায়ী শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সংশোধনী বিলে অনুমোদন দেওয়া হয়। এরপর সংসদে বিল পেশ করা হয়। আজ লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে এই বিল পাশ করানো হয়।

Follow Us
Loading...
Unable to load recommendations.